প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Jan 12, 2026
বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিম
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া উত্তরাঞ্চলের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মরহুম জনাব মো. ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় উপস্থিত থেকে শেষ বিদায়ে শরিক হয়েছেন ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম।
জানাজা শেষে মুফতি মাওলানা ফজলুল করিম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মরহুম ফখরুল আলম পাটোয়ারী ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ ও সমাজসেবক, যিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।